ফুটবল

নেইমার-ইকার্দির গোলে ফরাসি সুপার কাপ পিএসজির

নেইমার-ইকার্দির গোলে ফরাসি সুপার কাপ পিএসজির

ফ্রান্সের লঁসে বুধবার রাতে ২-১ ব্যবধানে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। প্রতিযোগিতাটির সফলতম দল পিএসজির এটি টানা অষ্টম ও সব মিলে দশম শিরোপা, নতুন কোচ পচেত্তিনোর কোচিংয়ে প্রথম। কোচিং ক্যারিয়ারেই প্রথম শিরোপার স্বাদ পেলেন এই আর্জেন্টাইন। পিএসজি বল দখলে আধিপত্য করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না। ৩৯তম মিনিটে দলকে এগিয়ে নেন ইকার্দি। ডান দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ইকার্দির হেড গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল পোস্টে লাগার পর ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

See also  দেখে নিন শেষ পর্যন্ত কে হলেন ফিফার বর্ষসেরা ফুটবলার ২০১৯

ডান দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ইকার্দির হেড গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল পোস্টে লাগার পর ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভাগ্যের ফেরে দ্বিতীয় গোল পাননি ইকার্দি। তার জোরালো শট ফেরে ক্রসবারের নিচের দিকে লেগে। ৬৫তম মিনিটে দি মারিয়া ও লেইভিন কুরজাওয়াকে উঠিয়ে নেইমার ও প্রেসনেল কিম্পেম্বেকে মাঠে নামান পিএসজি কোচ। গত ১৩ ডিসেম্বর লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর থেকে বাইরে ছিলেন নেইমার।

See also  মেসি নকআউট পর্বের ম্যাচগুলোতে বড়ই বিবর্ণ!

৬৫তম মিনিটে দি মারিয়া ও লেইভিন কুরজাওয়াকে উঠিয়ে নেইমার ও প্রেসনেল কিম্পেম্বেকে মাঠে নামান পিএসজি কোচ। গত ১৩ ডিসেম্বর লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর থেকে বাইরে ছিলেন নেইমার। ৮৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা। মার্সেই গোলরক্ষক ডি-বক্সে ইকার্দিকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন মার্সেইয়ের দিমিত্রি পায়েত। তবে শেষ পর্যন্ত কোনো নাটকীয়তা ছাড়াই শিরোপা উৎসব করে পিএসজি।