করোনা ভাইরাস

নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার অনুমতি পেল ইউএস-বাংলা মেডিকেল কলেজ

নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার অনুমতি পেল ইউএস-বাংলা মেডিকেল কলেজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে কভিড-১৯ করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বিভাগ।

এ সংক্রান্ত অনুমতিপত্রে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ইউএস-বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর এই অনুমতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

See also  কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮৪৬ জন, পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে